বেলপুকুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪যাত্রী নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৫ নভেম্বর ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলপুকুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪যাত্রী নিহত

রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর তেল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত দুই জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতরা হলেন, নাটোরের বাকিদেবপুরের বাসিন্দা হাসান আলীর স্ত্রী পারভিন বেগম, শাহমখদুম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শারমিন, নাটোরের বাসিন্দা আইয়ুব আলী লাবু এবং অটোরিকশা চালক মোখলেসুর। এছাড়া আহতদের মধ্যে একজনের নাম হৃদয়। তাদের রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে একজন ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, হাসপাতালে যে পাঁচ জনকে আনা হয়েছিলো তাদের মধ্যে দুই নারী সহ তিন জন মারা গেছেন। আহত অন্য দুই জনের অবস্থাও আশঙ্কাজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১০

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১১

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৩

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৪

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৫

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৬

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৭

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৮

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST