ভোলা দৌলতখানে জোর করে জমি দখলের চেষ্টা,বাধা দিলে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বাসহ আহত-২ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে জোর করে জমি দখলের চেষ্টা,বাধা দিলে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বাসহ আহত-২

জামাল খান,জেলা প্রতিনিধিঃ

ভোলা দৌলতখানে জোর করে জমি দখল করার চেষ্টা করলে , দ্বিতীয় পক্ষ বাধা প্রদান করতে গেলে সন্ত্রাসী হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন আহত হয়েছে।

গত ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে দৌলতখান পৌরসভা ৭ নং ওয়ার্ডে দুই পক্ষ জমি নিয়ে সালিশ চলাকালীন অবস্থায় কথা কাটাকাটি হয়,তার মধ্যেই মোস্তাফিজ নামের এক ব্যক্তিকে জামাল, রায়হান, ফারহান,সাইফি,কাশেম,রুনু বেগম সহ কিছু বহিরাগত লোক হামলা চালায়।মোস্তাফিজকে আঘাত করলে তার স্ত্রী সুমি বেগম এগিয়ে আসলে তার উপর ও হামলা চালায়।
মোস্তাফিজের স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। স্থানীয় সালীশগন বলেন,এই জমি নিয়ে অনেক আগে থেকে ঝামেলা চলছে। আমরা একটি মিমাংসা করার জন্য তাদের বাড়িতে বসি।মিমাংশা করার আগে এই ঘটনা ঘটে যায় তখন আর মিমাংশা করতে পারিনি।

এব্যাপারে অভিযুক্ত জামাল এর বাসায় গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

আহত মোস্তাফিজ ও তার স্ত্রীকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে দৌলতখান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১০

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১১

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১২

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৩

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৪

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৬

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৭

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৮

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST