নিউজ এডিটর
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

​জামাল খান,ভোলা প্রতিনিধি: ​ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলার দৌলতখানে শুরু হয়েছে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”। ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মতিন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। ​এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান মিয়া, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএস আনিসুর রহমান,ত্রাণ কর্মকর্তা কে এম মাহাবুব আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ​আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন। বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করার ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন। ​উদ্বোধনী সভা শেষে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিরাপদ থাকি” স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মশক নিধন স্প্রে প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে মাঠ পর্যায়ে সর্বসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১০

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১১

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৩

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৪

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৫

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৬

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৭

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

১৮

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

১৯

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

২০

Design & Developed by BD IT HOST