News Editor
৩ মে ২০২৩, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা বোরহানউদ্দিনে হাজার কোটি টাকার প্রকল্পের ব্লোকসহ মাটি বিক্রি

জামাল খান জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাকিমুদ্দিন লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী রক্ষাবাঁধ প্রকল্পের ৬-৭ এর প্যাকেজ সংলগ্ন হাজার কোটি টাকার প্রকল্পের ব্লোকসহ মাটি বিক্রি করেছে একটি চক্র। চক্রের সদস্যরা হলেন হাসাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য ফিরোজ, স্থানীয় সোহেল ও লিটন। তারা দির্ঘদিন যাবত মেঘনা রক্ষা বাঁধ এর প্রকল্পের ব্লোকসহ মাটি বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় টবগী ৪ নং ওয়ার্ডের নসু মিয়া হাওলাদার বাড়ীর কাজল ও মিন্টুর কাছে ২৪ ট্রাক মাটিসহ প্রকল্পের ব্লোক বিক্রি করেন। এতে ওই মাটির সাথে ১৩ টি ব্লোক ক্রেতার বাড়িতে দেখা গেছে। বুধবার সকাল থেকে দিনভর ওই ব্লোকসহ মাটি বিক্রি করেন ওই চক্রটি। এতে সরকারের মেঘনা নদী রক্ষা বাঁধের ব্লোক কাজের হাজার কোটি টাকার প্রকল্প হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা জানান, মেঘনা নদী রক্ষা বাঁধ প্রকল্পের সংলগ্ন মাটিও ব্লক দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে ওই চক্রটি। সরকারের হাজার কুটি টাকার প্রকল্প হুমকির মুখে রেখে মাটি ও ব্লোক বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ব্লোক ও মাটি ক্রয়কারী কাজল জানান, বন্দর বাড়ীর ফিরোজ মেম্বার ও সোহেলসহ উল্লেখিত দের কাছ থেকে ২৪ ট্রাক মাটি ক্রয় করি। মাটির মধ্যে ১৩ টি ব্লোক দেখা যায়। মেঘনা রক্ষা বাঁধ প্রকল্পের ব্লোক এগুলো। নদীর পাড় থেকে মাটি গুলো বিক্রি করেছে তারা। তাই মাটির সাথে ব্লোক চলে আসছে। প্রতি ট্রাক মাটি ও ব্লোক ১২ শত টাকা দিয়ে ক্রয় করি। মোট ২৪ ট্রাক মাটি ক্রয় করেছি ৩০ হাজার টাকায়। অন্যদিকে মাটি ও ব্লোক বিক্রেতা ফিরোজ মেম্বারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ফোনটি রিসিভ করেনি। ব্লক কাজের প্রকল্পের ৬-৭ নং প্যাকেজ এর ম্যানেজার ফারুক জানান, স্থানীয় ফিরোজ মেম্বার, নজরুল মেম্বার, লিটন ও সোহেলসহ কয়েক জন মিলে মাটি বিক্রি করেছে। মাটির সাথে প্রকল্পের ব্লোক চলে যেতে পারে। তবে মাটি ও রক্ষা বাঁধ প্রকল্পের ব্লোক বিক্রি করা অপরাধ। বোরহানউদ্দিন পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী তুষার কান্তি দে জানান, মাটি নিয়ে যেতে দেখেছি। সেখানে মাটিরসাথে ব্লোক যেতে পারে তবে মাটি ও ব্লোক কারা নিয়েছে সেটা জানিনা। বোরহানউদ্দিন পানি উন্নয়ন বোর্ডের এসও হুমায়ন কবির জানান, মাটির সাথে যাওয়া ব্লোক আমরা নিয়ে আসব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১০

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১১

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১২

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৩

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৪

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৫

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

১৬

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

১৭

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

১৮

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

১৯

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

২০

Design & Developed by BD IT HOST