নিউজ এডিটর
৭ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃনিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ৭ জুলাই ২০২৬ তারিখ দুপুরে ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে পরিচালিত দুটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের মাধ্যমে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স সংগ্রহ করতে না পারলে প্রতিষ্ঠান দুটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ত্রিশাল এর সামনে অবস্থিত প্রতিষ্ঠান দুটি হচ্ছে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও সামি ডায়াগনস্টিক সেন্টার।এর আগে ত্রিশাল বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহায়তায় কয়েকটি দোকানে ও গোডাউনে তল্লাশি করা হয়। অভিযানে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ও মানহীন এসব প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ না করার জন্য সম্মানিত নাগরিকবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST