ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ জুলাই ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সৃজনশীলতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ময়মনসিংহ সদরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন হেলাল, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, একটি শিশুর সুষ্ঠু বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক দৃঢ়তা গড়ে তোলে এবং নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত কাজের শিক্ষা দেয়। বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর জীবনের পাশাপাশি মাঠমুখী করাও অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আমি আশা করি।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একটি সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হলো, সেগুলো যথাযথভাবে ব্যবহার করে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা শিশুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন হেলাল বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষা, খেলাধুলা এবং নৈতিক মূল্যবোধের সমন্বিত বিকাশ নিশ্চিত করতে হবে। এ ধরনের উদ্যোগ শিশুদের প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ময়মনসিংহ সদরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত শিক্ষকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করবে এবং বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST