মরার পরেও ভাইয়ের গলা ছাড়েনি বোন এ দৃশ্য কাঁদিয়েছে সবাইকে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ নভেম্বর ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মরার পরেও ভাইয়ের গলা ছাড়েনি বোন এ দৃশ্য কাঁদিয়েছে সবাইকে

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের মাদারগঞ্জে নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। একে একে ডুবে মারা গেছে একই পরিবারের পাঁচ শিশু।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানি ঝারকাটা নদীতে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে নদীতে নৌকা ভাসিয়ে খেলা করছিল পাঁচ শিশু। খেলার এক পর্যায়ে আবু হাসান (৮) নামের এক শিশু নৌকা থেকে নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন পলি আক্তার (১২)। মুহূর্তেই দুজনই তলিয়ে যায়। এরপর তাদের বাঁচাতে নদীতে নামে আরও তিন শিশু। কিন্তু তারাও ফিরে আসেনি।

পরে স্থানীয়রা ব্যর্থ হয়ে খবর দেন ফায়ার সার্ভিসে। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাতভর উদ্ধার অভিযান চালিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করে।

দৃশ্যটি ছিল হৃদয়বিদারক—বোন পলি আক্তার মৃত্যুর পরও ভাই আবু হাসানের গলা জড়িয়ে ছিল। তাদের পাশেই উদ্ধার হয় ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২)-এর মরদেহ। শনিবার (১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা হয় চতুর্থ শিশু কুলসুম আক্তার (১২)-এর মরদেহ। এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী আক্তার (১১)।

নিহত শিশুরা হলো—প্রবাসী দুদু মিয়ার সন্তান আবুাসান (৮) ও পলি আক্তার (১২), তাঁদের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২) এবং আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২)।

নিখোঁজ বৈশাখীর স্বজনেরা জানান, তার ভাইয়ের শুক্রবার বিয়ে ছিল। দুপুরে গোসল করতে গিয়ে নদীতে অন্য শিশুদের সঙ্গে খেলতে নেমে আর ফেরেনি বৈশাখী।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন,পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এক শিশু এখনো নিখোঁজ। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুরো এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।মরার পরেও ভাইয়ের গলা ছাড়েনি বোন—এ দৃশ্য কাঁদিয়েছে সবাইকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST