নিউজ এডিটর
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান একুশে পদক’ ২০২৫ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মু: মুস্তাকিম হুসাইন, ঢাকা : বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক ‘২০২৫ পেয়েছেন দেশের ৯জন বিশিষ্ট নাগরিক এবং একটি জনপ্রিয় ব্যান্ড দল।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে মহান একুশে পদক তুলে দেন।এখানে উল্লেখ্য যে, একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লক্ষ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই একুশে পদক দেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ৫ই ফেব্রুযারি/২৬ ইং এবারের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।বাংলাদেশের শিল্পকলা ও চলচিত্র বিভাগ থেকে ফরিদা আখতার ববিতা, চারুকলা বিভাগে অধ্যাপক ড. আবদুস সাত্তার, স্থাপত্য বিভাগে মেরিনা তাবাসসুম, নৃ্ত্যে অর্থি আহমেদ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্য বিভাগ থেকে তেজস হালদার যশ এবারের একুশে পদক অর্জন করেছেন। সংগীত বিভাগ থেকে মরণোত্তর একুশে পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ এবারের একুশে পদক পেয়েছে। দলটির প্রধান শেখ মনিরুল আলম পদক গ্রহণ করেন।সাংবাদিকতা বিভাগ থেকে শফিক রেহমান এবং শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার পদক অর্জন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক নেওয়ার আগে শফিক রেহমান প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি সচিব মফিদুর রহমান ছাড়াও প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান, মন্ত্রিসভার সদস্যগণ এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ জনাব সচিব নাসিমুল গণি পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST