News Editor
২০ জুলাই ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে কোম্পানিগঞ্জে নিহত ৭ জন।।

কোম্পানিগঞ্জে নিহত ৭ জন।।ডেস্ক নিউজঃ সিলেট কোম্পানিগঞ্জ সড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ‍জুলাই) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খাগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৭ জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা ২ জনের পরিচয় সনাক্ত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখো মুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহত অবস্থায় অপর ৩ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান,নিহতরা মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী ছিলেন। দুটি গাড়িই সড়কের পাশের খালের পানিতে পড়ে আছে। দুর্ঘটনায় মৃতুবরণকারী দুইজনের পরিচয় পাওয়া গেছে ১জন কোম্পানিগঞ্জ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কালীবাড়ি এলাকার বাসিন্দা আমির উদ্দিন ও অপরজন ইসলাম পুর গ্রামের কালন মিয়া।কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, নিহত পাঁচজন অটোরিকশার যাত্রী ছিলেন। অন্যরা মাইক্রোবাসের চালক ও যাত্রী। ##
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৩

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৪

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৬

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৭

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৯

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১০

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST