নিউজ এডিটর
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

মাদারগঞ্জ প্রতিনিধিঃ মাদারগঞ্জে রবিনা আক্তার ওরফে বন্যা (২৬) নামে এক গৃহবধূকে গলা ও হাত কেটে হত্যার ঘটনায় আপন মামা সোহেলকে সন্দেহজনক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতরাতে গ্রেপ্তারের আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী ( মিলনবাজার) এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বন্যা, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী। জানা গেছে,বন্যা ছোটবেলা থেকেই তার নানা বাড়ি জোড়খালী ( মিলনবাজার) এলাকায় বসবাস করতেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। তার বাবার বাড়ি চরগোপালপুর পূর্বপাড়া। সে ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। প্রায় তিন মাস আগে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাসিন্দা ও মালয়েশিয়া ফেরত সুমনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে সে আবদ্ধ হন। সম্প্রতি সে নানার বাড়ি বেড়াতে আসেন। ১২ তারিখ বৃহস্পতিবার নির্বাচনের দিন সকালে নানার বাড়ি সকলেই ভোট কেন্দ্রে গেলে বন্যা, বাড়িতে একা ছিলেন। বাড়ি ফেরার পর তার মামা রক্তাক্ত অবস্থায় বন্যাকে দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর বন্যার স্বামীর অভিযোগে তার আপন মামা সোহেলকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১০

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১১

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১২

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৩

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৪

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৫

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৬

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৭

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৮

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৯

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

২০

Design & Developed by BD IT HOST