নিউজ এডিটর
২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকার হরিণধরা গ্রামের নসিমনচালক শাজাহানকে ঘিরে গান্ধীমারা হাইওয়ে পুলিশের কিছু সদস্যের সঙ্গে কথিত সখ্য ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, হাইওয়ে পুলিশের কিছু সদস্যের সঙ্গে শাজাহানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্কের সুযোগ নিয়ে চন্দনী এলাকার নসিমনচালকদের কাছ থেকে নিয়মিত মাসিক টাকা সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে শাজাহান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বলেও দাবি স্থানীয়দের। এ কারণে দুর্ঘটনাকবলিত যানবাহন ও হাইওয়ে পুলিশের কার্যক্রমে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগের বিষয়ে নসিমনচালক শাজাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকতে টাকা নিতাম, এখন নেই না।” অন্যদিকে, হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, পুলিশের সঙ্গে শাজাহানের কথিত আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। স্থানীয়দের দাবি, অভিযোগগুলো সত্য না মিথ্যা—তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে নসিমনচালকদের কাছ থেকে কথিত মাসিক টাকা আদায়, আর্থিক লেনদেন এবং হাইওয়ে পুলিশের সঙ্গে শাজাহানের যোগাযোগের বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১০

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১২

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৪

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৬

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৭

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৮

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৯

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

২০

Design & Developed by BD IT HOST