মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নজিপুর হাইস্কুল মাঠ থেকে র্যালি বের হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান রিপন।এ সময় নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এ.জেড. মিজানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST