মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া ৪এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে এক মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যৌথ মালিকানাধীন একটি ভবনের ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং ছোট মেয়ে সাইফা আক্তার (২)। শেখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। এর আগে দুজনেরই একটি করে ব্যর্থ সংসার ছিল। দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া গিয়েছেন শাহীন,৪ এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন।

পুলিশ জানায়, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। ঘটনাস্থলে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেছেন। প্রাথমিকভাবে৪ দাম্পত্য কলহকে এ ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে। বিষয়টি ময়নাতদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, যিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহীনের মামা আমান আনসারী জানান, এক মাস আগে মালয়েশিয়া যাওয়ার সময় স্ত্রী-সন্তানদের এই ভাড়া বাসায় তুলেছিলেন শাহীন। শিখা আক্তারের আগের সংসারের ছেলে আরাফাতও তাদের সঙ্গে থাকত।

পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর হোসেন বলেন, মাস দেড়েক আগে তারা এখানে ওঠেন। স্বামীকে নক করেও সাড়া মেলেনি। বাড়িওয়ালাকে খবর দিলে তিনিও ব্যর্থ হন। পরে পুলিশ এসে দরজা ভেঙে খাটে মায়ের এবং মেঝেতে দুই সন্তানের লাশ উদ্ধার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

১০

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১১

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১২

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৪

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৫

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৬

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৭

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৮

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৯

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

২০

Design & Developed by BD IT HOST