মানিকগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
৬ জুন ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

প্রায় চার মাস পর মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সাত সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির আহ্বায়ক করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খান রিতাকে। এর আগে তিনি দুইবার জেলা বিএনপির সভাপতি ছিলেন।

এ ছাড়া ৬০ জনকে কমিটির সদস্য করা হয়েছে। তাঁদের মধ্যে এস এ জিন্নাহ কবীর, আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, নূরতাজ আলম, সত্যেন কান্ত ও গোলাম আবেদীন কায়সার প্রথম ঘোষিত কমিটিতে ছিলেন। কমিটির সদস্য পদে অন্যরা হলেন মোকসেদুর রহমান, জহির আলম খান, আতাউর রহমান আতা, আবদুল বাতেন, খন্দকার আকবর হোসেন, আবদুল কুদ্দুস খান, মোশাররফ হোসেন শিকদার, ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া, নাসির উদ্দিন আহমেদ, আবিদুর রহমান খান, আবদুস সালাম, আলী আশরাফ, গাজী হাবিব হাসান, হামিদুর রহমান, রফিক উদ্দিন ভূইয়া, আবদুল হক মোল্লা, আবদুল আউয়াল, আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, জিয়াউর রহমান, আসাদুজ্জামান খান, রিয়াজ মাহমুদ, সাবিহা হাবিব, মহিউদ্দিন স্বপন, গোলাম মোস্তফা খান, রহমত আলী বেপারী, সিরাজুল ইসলাম, আবদুল হান্নান মৃধা, মীর মানিকুজ্জামান, খোরশেদ আলম ভুইয়া, নূরুল ইসলাম, আবুল বাশার সরকার, ওয়াজেদ আলী, মিজানুর রহমান, বাবুল হোসেন, দেওয়ান মাহবুবুর রহমান, আলাউদ্দিন, আবদুল গফুর, আমজাদ হোসেন, হাবিবুল আলম, আবদুল মান্নান, আবদুস সোবহান, নূরুল ইসলাম, লোকমান হোসেন, সানজিদা রহমান, শফিকুল ইসলাম, কাজী মোস্তাক হোসেন,মোঃ তুহিনুর রহমান তুহিন, জিয়া উদ্দিন আহমেদ, জিন্নাহ খান, রকিবুর রহমান, আবদুল খালেক ও সিরাজুর রহমান।

কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, ‘বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, যাঁরা মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে। বিগত সময়ের মতো দলের সবাইকে নিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে রাতে মানিকগঞ্জ শহরে মিছিল করেছেন বিএনপির নেতা–কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST