
যশোর প্রতিনিধিঃ
ঘুষ নেওয়ার অভিযোগে যশোরের চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথমে তাঁকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। পরে গতকাল সোমবার যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ তাঁর সহপাঠী এক মেয়েকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য তাঁর বাবা চৌগাছা থানা-পুলিশের সহযোগিতা চান। মেয়েটিকে উদ্ধারের জন্য চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন অভিযুক্ত মাসুম বিল্লাহকে না পেয়ে তাঁর বাবা জাহিদুল ইসলামকে থানায় তুলে আনেন। ছেলেকে হাজির করতে না পারায় জাহিদুল ইসলামকে দুই দিন থানায় আটকে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পলাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছাড়া হবে না বলে জানিয়ে দেন এসআই আশরাফ। একপর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে তাঁকে থানা থেকে ছেড়ে দেন পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST