নিউজ এডিটর
১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বালিয়াটী ইউনিয়ন এলাকায় বাহ্রা এলাকায় মঙ্গলবার বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে এখন উৎসবের সাজ সাজ ভাব। দুই দিনব্যাপী এই উৎসব শেষ হবে বুধবার রোমাঞ্চকর আচার ও ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৩ এপ্রিল (সোমবার) রাত থেকেই। ওই রাতে কালীপূজা এবং অগ্নিকুণ্ডে বাদ্যযন্ত্রের তালে তালে ‘শিবকালী নৃত্য’ পরিবেশিত হবে। প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির দিন এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। চড়ক পূজার উল্লেখযোগ্য দিকগুলো হলো: সন্ন্যাস ব্রত:১০ থেকে ২০ জন পূজারি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে ১০-১২ দিন আগে থেকেই পবিত্রতার সাথে ব্রত পালন করছেন। তারা সারাদিন উপবাস থেকে গ্রামগঞ্জে শিব-গৌরী সেজে গান ও নৃত্যের মাধ্যমে ভিক্ষা করেন। চড়ক গাছ উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে,যেখানে ভক্তরা ফুল,দুধ ও চিনি দিয়ে পূজা নিবেদন করে। হাজারো মানুষের মিলনমেলা ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী সাটুরিয়া ভিড় করেন।পূজা উপলক্ষে সাটুরিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ মেলা, যেখানে লোকজ পণ্য ও রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, শান্তি পূর্ণ ভাবে পহেলা বৈশাখ ১৪৩৩ বিভিন্ন অনুষ্ঠান শেষ হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । পরে মেলার মাঠে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের যে ঢল নামে, তা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।’ এসময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো:মোশারফ হোসেন দৈনিক অভিযোগ বার্তা’কে বলেন, বৈশাখী উদযাপন ও বিভিন্ন অনুষ্ঠান ও মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST