যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ নভেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি,নেত্রকোণাঃ

নেত্রকোণার মদন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। এমন সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মদন ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান চালানো হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১০

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১১

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১২

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৩

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৪

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৭

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৮

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৯

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

২০

Design & Developed by BD IT HOST