নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাদারগঞ্জ পৌর শাখার সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিলক্ষেত থানাধীন নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শওকত আলী আইনশৃ্ঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি খিলক্ষেতের নামাপাড়া এলাকায় অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশের একটি দল নামাপাড়ার ওই বিশেষ আস্তানায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শওকত আলী জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়ন ও উসকানিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে এবং কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১০

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১২

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৩

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৪

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

১৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১৬

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১৭

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১৮

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৯

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST