নিউজ এডিটর
১৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সড়ক নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, গাইড ওয়াল ও পিচ ঢালাইয়ে চরম কারচুপির প্রতিবাদে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই দুর্নীতির মূল হোতা হিসেবে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী হাসিবের দ্রুত অপসারণ ও প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে পুরো গোয়াইনঘাট। ​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়নকাজে শুরু থেকেই নানা অনিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে। সিডিউল (কার্যবিবরণী) অনুযায়ী কাজ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে নামমাত্র কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নিম্নমানের ইট, বালু ও প্রয়োজনের চেয়ে কম বিটুমিন ব্যবহার করায় কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে রাস্তা ধসে যাচ্ছে এবং পিচ উঠে যাচ্ছে। ​এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার উপজেলা প্রকৌশলী হাসিবের কাছে অভিযোগ করা হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টো ঠিকাদারি পক্ষকে সুবিধা দিতে তিনি নানা অজুহাত দাঁড় করিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ আন্দোলনে নেমেছেন। তারা অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার প্রত্যাহার এবং পুরো কাজের উচ্চপর্যায়ের তদন্ত দাবি করছেন। ​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে, অথচ প্রকৌশলী ও ঠিকাদার মিলে সেই টাকা লুটপাট করছে। এই নিম্নমানের কাজ আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রকৌশলী হাসিবকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে।” ​এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকৌশলী হাসিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ​এদিকে স্থানীয় সচেতন মহল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত প্রকৌশলীকে প্রত্যাহার করে সড়কের কাজ সিডিউল অনুযায়ী পুনঃনির্মাণ করতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১১

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৪

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৭

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৮

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৯

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

২০

Design & Developed by BD IT HOST