রাস উৎসবে হচ্ছে না রাসমেলা,যেতে লাগবে এনআইডি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাস উৎসবে হচ্ছে না রাসমেলা,যেতে লাগবে এনআইডি

অভিযোগ বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগর তীরে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর। ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে ৫ নভেম্বর শেষ হবে এই উৎসব। তবে গত বছরের মতো এবারও রাস উৎসব ঘিরে দুবলার চরে হচ্ছে না রাসমেলা।

জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্য কেউ ওই সময় সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না। উৎসবে যেতে হবে বন বিভাগের ঠিক করে দেওয়া নির্দিষ্ট পথে। পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত অনুমতিপত্রের মূল কপি। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, রাস উৎসব উপলক্ষে দুবলার আলোরকোলে রোববার থেকে অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বিশেষ অনুমতি নেওয়া হয়েছে বন বিভাগ থেকে। রাস উৎসবে অংশ নিতে দেশ ও বিদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থী দুবলার আলোরকোলে যাবেন। পুণ্যার্থীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগ কয়েকটি নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্বে থাকবে। আগত তীর্থযাত্রীরা বিভিন্ন নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশীয় নৌকায় করে দুবলার চর যান। এবার রাস উৎসবে আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত অনুমতিপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

এদিকে দুবলারচরে রাস ঘিরে এরই মধ্যে উপকূলীয় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবে যেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন। তবে এবারও রাস উৎসবকে কেন্দ্র করে সংঘবদ্ধ হরিণ শিকারি চক্র তৎপর রয়েছে বলে খবর পেয়েছে বন বিভাগ। তাদের প্রতিহত করতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র বলছে, সাধারণত উপকূলীয় এলাকার কিছু চোরা শিকারি রাস উৎসব শুরু হওয়ার ১০-১৫ দিন আগে জেলে ও বনজীবী সেজে বিভিন্ন কৌশলে বনের মধ্যে প্রবেশ করে। উৎসব শুরু হলে শিকারিরা তীর্থযাত্রীদের সঙ্গে মিশে যায়। পুণ্যার্থী ও নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে তারা হরিণ শিকার করে মাংস বিক্রি ও পাচার করে।

ইতোমধ্যে চক্রের কেউ কেউ সাধারণ জেলের বেশে মাছ ও কাঁকড়া ধরার নামে বনের গহিনে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। কোস্টগার্ড পশ্চিম (মোংলা) জোনের সদস্যরা গত শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগরের পার্শেখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে। তবে এ ঘটনায় চোরা শিকারিদের কেউ আটক হয়নি। পরের দিন সকালে বাগেরহাটের মোংলায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের ঘাগরামারী এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা ১০টি সিটকা ফাঁদ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী বলেন, দুবলার চরে রাস উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য ১২ অক্টোবর বাগেরহাট জেলা প্রশাসন ও রাস উৎসব উদযাপন কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা করা হয়েছে। উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষজন ছাড়া কেউ দুবলার চরে যেতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। ৩ নভেম্বর পুণ্যার্থীরা বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের নির্দিষ্ট রুট দিয়ে দুবলার চরের আলোরকোল যেতে পারবেন। রাস উৎসবে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তাসহ কেউ যাতে হরিণ ও বন্যপ্রাণী শিকার করতে না পারে, সে জন্য বনরক্ষীরা তাদের স্বাভাবিক টহল কার্যক্রম জোরদার করবেন।

সুএঃ সমকাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১০

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১১

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১২

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১৩

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১৪

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৫

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৬

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৭

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৯

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

২০

Design & Developed by BD IT HOST