শিগগিরই বাজারে ঝড় তুলতে আসছে তুরস্কের গাড়ি! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিগগিরই বাজারে ঝড় তুলতে আসছে তুরস্কের গাড়ি!

অভিযোগ বার্তা ডেস্কঃ

বিশ্বের বড় বড় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে একের পর এক চমক দিয়ে যাচ্ছে তুরস্কের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগ। নিজ দেশীয় বাজার জয়ের পর এখন পুরো ইউরোপ জয়ের মিশনে নেমেছে তাদের টি-১০এক্স, যা সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চালিত এসইউভি ঘরানার একটি গাড়ি। এরই মধ্যে খবর, আরেকটি অত্যাধুনিক পরিবেশবান্ধব গাড়ি বাজারে ছাড়তে যাচ্ছে কোম্পানিটি।

নতুন গাড়িটির নাম রাখা হয়েছে টি-১০-এফ। এটি মূলত ৫ দরজার একটি ফাস্টব্যাক সিডান ঘরানার ইলেকট্রিক গাড়ি, যাতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি ও সুবিধা।

এক প্রতিবেদন অনুসারে, শুক্রবার (২২ আগস্ট) নিজেদের নতুন ফাস্টব্যাক মডেলের সিডান গাড়িটির সফল পরীক্ষা চালিয়েছে টগ। বিভিন্ন ধরনের জলবায়ু এবং রাস্তায় সফলভাবে পাস করেছে টি-১০এফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টগের পক্ষ থেকে লেখা হয়েছে, পরীক্ষার প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম করেছে টি-১০এফ। দারুণ স্থায়িত্ব, উচ্চ কর্মক্ষমতা এবং উন্নত প্রযুক্তি নিয়ে শিগগিরই বাজারে আসতে যাচ্ছে গাড়িটি।

জানা গেছে, খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর থেকেই এই টগ টি-১০এফ পেতে প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা। আর এই একই মাসে প্রথম ডেলিভারির বিষয়টি নির্ধারিত হবে বলে আশা করছে টগ।

উল্লেখ্য, এসইউভি ঘরানার টি-১০এক্স দিয়ে যাত্রা শুরুর পর থেকেই তুরস্কের বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে টগ। চলতি বছরের প্রথমার্ধে টি১০এক্স মডেলের ১৭ হাজার ১০১টি ইউনিট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এই হিসাব অনুযায়ী, তুরস্কের গাড়ির বাজারের ২০ শতাংশই টগ টি-১০এক্সের দখলে।

২০২৫ সালের শেষ নাগাদ এসইউভি ঘরানার এই গাড়িটির বিক্রি ৩০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান। আর এমনটা ঘটলে যুক্তরাষ্ট্রের টেসলা এবং চীনের বিওইডি’র সম্মিলিত বিক্রিকেও ছাড়িয়ে যাবে গাড়িটি। টি-১০এক্সের এই অভাবনীয় সাফল্য অর্জনের পর এবার টি-১০এফ নিয়েও বাজার জয়ের স্বপ্ন দেখছে টগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST