শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

শিবালয় প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি সার অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাক থেকে প্রায় ২৫ টন টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকা।
৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবালয় থানাধীন আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকার সড়ক থেকে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়।আটকরা হলেন- মো. আশিক বিশ্বাস (২৬) ও উৎপল দাস ওরফে মুন্না (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানার এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ট্রাকের ড্রাইভার ও হেলপার সিমেন্ট বহনের কথা জানালেও চালান যাচাই করে ভিন্ন তথ্য পাওয়া যায়।

চালানে উল্লেখ ছিল টিএসপি ও এমওপি সার পরিবহনের কথা। পরে ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর লোগোযুক্ত মোট ৫০০ বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে টিএসপি ২২০ বস্তা (১১ হাজার কেজি) ও এমওপি ২৮০ বস্তা (১৪ হাজার কেজি)।

শিবালয় থানার সেকেন্ড অফিসার সুমন চক্রবর্তী জানান, ঘিওর থানাধীন কদমতলা এলাকায় অবস্থিত একটি গোডাউন থেকে সারগুলো বোঝাই করে দিনাজপুরের কাহারুল উপজেলার সরমজা বাজারে নেওয়া হচ্ছিল। তবে সরকারি গুদামের সার পরিবহনের জন্য কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।
এ ঘটনায় ঘিওরের রিমন খান ও দিনাজপুরের মো. তবারক হোসেনসহ মোট চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, জব্দ মালামালের মধ্যে রয়েছে একটি টাটা কার্গো ট্রাক, চালান ফর্ম, ওজন স্কেলের কাগজ ও ফেরিঘাটের টিকিট। জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST