শেখ হাসিনা সড়কের দ্বিতীয় ব্রিজ এলাকা থেকে বিকলাঙ্গ নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সড়কের দ্বিতীয় ব্রিজ এলাকা থেকে বিকলাঙ্গ নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

মো: নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শিমরাইল কান্দি এলাকায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতনামা বিকলাঙ্গ নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার শেখ হাসিনা সড়কের দ্বিতীয় ব্রিজের পূর্ব পাশে রাস্তার উত্তর দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নবজাতকের বয়স আনুমানিক একদিন এবং সে শারীরিকভাবে বিকলাঙ্গ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীরা রাস্তার পাশে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “নবজাতকটি বিকলাঙ্গ ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি মারা যাওয়ার পর কেউ রাতের কোনো এক সময় মরদেহটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, নবজাতকের পরিচয় শনাক্ত করা না গেলে নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST