নিউজ এডিটর
৭ অক্টোবর ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম একটি সম্প্রীতির নগরী। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সবার সহযোগিতায় এবারও সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। গত বছর যেভাবে আপনাদের সার্বিক সহযোগিতা করেছি, এবারও তাতে কোনো কমতি হবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে। পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় টাইগার পাসস্থ চসিক সন্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পূজামণ্ডপের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরলে মেয়র তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সভায় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র বলেন, আমরা চট্টগ্রামকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি পূজামণ্ডপে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করতে পারেন। এতে পূজামণ্ডপের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে মেয়র বলেন, পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। ইভটিজিং কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। তিনি বলেন, পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা থাকলে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে সহযোগিতা করতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখা ও যানজট নিয়ন্ত্রণ প্রসঙ্গে মেয়র বলেন, পূজার সময় মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত ও সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না। ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, মহানগর পূজা পরিষদের সহ সভাপতি অরূপ রতন চক্রবর্তী, সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল, সহ সভাপতি বিপ্লব চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক ও মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বাপ্পি দে, মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরী সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পূজা পরিষদের নেতৃবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST