নিউজ এডিটর
১৯ অক্টোবর ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমন্বয়ক পরিচয়ে বিয়ে বাড়িতে লাখ টাকা চাঁদা দাবি

জামালপুর থেকেঃ মোঃ মোশাররফ হোসেন জামালপুরের বকশীগঞ্জে মেরুর চরে খা পাড়ায় বিয়ে বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি শাহরিয়ার আহমেদ সুমনের – ঘটনাস্থল থেকে ১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সরেজমিনে গিয়ে জানা যায় , শুক্রবার রাতে মেরুরচরের খা পাড়া এলাকায় দুই পরিবারের সদস্যদের সম্মতিক্রমে চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়। বিবাহ সম্পন্ন হওয়ার পর খা পাড়া এলাকার সোনা মিয়ার ছেলে কথিত সমন্বয়ক শাহরিয়ার আহমেদ সুমন মেরুর চর গ্রামের নূর ইসলাম মাষ্টার এর ছেলে জিসান ও ফজলু মন্ডলের ছেলে লাজুসহ ৪/৫ জন কে ঐ বিয়ে বাড়িতে পাঠায় ।কথিত সমন্বয় শাহরিয়ার আহমেদ সুমনের কথামতো তারা বিয়ে বাড়িতে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দরকষাকষির এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় ঘটনার নায়ক সুমন। মধ্যস্থতার অজুহাতে মেয়ের পরিবারের সাথে চলে দরকষাকষি। এক পর্যায়ে সুমনের হুমকি ধামকিতে অসহায় কনের বাবা সুমনের হাতে ৬ হাজার টাকা দেয় ।কিন্তু সুমন তাদের কাছে বলে যারা আসছে তাদের ম্যানেজ করতে কমপক্ষে ৩০ হাজার টাকা লাগবে । এত টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন তারা। এক পর্যায়ে মেয়ের বড় ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দের ফোন দেন। খবর পেয়ে সমন্বয়ক রাশেদুজ্জামান রাজু,সাদ সহ ৬-৭ জন সমন্বয়ক বিয়ে বাড়িতে যান। তাদের দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ভূয়া সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়দান কারী চাঁদাবাজরা। তাদের পালিয়ে যেতে সহায়তা করে সুমন। তখন নিজ এলাকায় তোপের মুখে পড়েন সুমন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় সুমন কে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST