সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ - দৈনিক অভিযোগ বার্তা    
রাজশাহী অফিস
২৭ জুলাই ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার যুবসম্প্রদায়। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নাধীন ভাঙাদালান সংলগ্ন এলাকায়।অভিযুক্ত জনি (৩২) ভাঙা দালান এলাকার আজিবরের ছেলে।

জানা যায়, ১২ জুলাই (রবিবার) সকালে ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে হোটেলের কাজে যায় তার মা।মেয়েটির একা থাকার সুযোগে বাড়ীতে প্রবেশ করে গলায় চাঁকু ধরে তাকে ধর্ষণ করে প্রতিবেশী মাদকাসক্ত যুবক জনি (৩২)। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী পরিবারকে মান সম্মানের ভয় দেখিয়ে স্থানীয় ভাবে মিমাংশার আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ধর্ষক জনির পরিবার। তবে ঘটনার ২ সপ্তাহ অতিবাহিত হলেও কোন সমাধান না করে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষক ও তার পরিবার।এমতাবস্থায় নিরাপত্তা হীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।

ভুক্তভোগী কিশোরী বলেন, ২ সপ্তাহ পুর্বে আমি বাড়ীতে একা ছিলাম।আমাদের পাশের বাড়ীর জনি জোরপূর্বক বাড়িতে ঢুকে আমার গলায় চাঁকু ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে। এছাড়াও এঘটনা কাওকে বললে মেরে ফেলার হুমকি দেয়। আমি জনির বিচার চাই।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন,” আমরা গরীব মানুষ। আমার মেয়েটা বুদ্ধি প্রতিবন্ধী। আমার মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে জনি। এখন আমাদের পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি জনির ফাসি চাই।

এঘটনায় অভিযুক্ত জনির পিতা আজিবর বলেন, জনি নিয়মিত মাদক খায়। সে আমার কথা শোনে না, কিছু বললে আমাকেও মারধর করে। আপনারা ওকে পুলিশে দেন।

এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনাটি আপনার মাধ্যেমে শুনলাম।ভুক্তভোগী ও তার পরিবার থানায় আসলে মামলা রুজু পুর্বক প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১০

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১১

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১২

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৩

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৪

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৫

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৭

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৮

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৯

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

২০

Design & Developed by BD IT HOST