সাফ ফুটবলে ভুটানকে ১২ গোলে হারিয়ে বাংলাদেশের বিশাল জয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ জানুয়ারী ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে ভুটানকে ১২ গোলে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

স্পোর্টস ডেস্কঃ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের একক আধিপত্য। ভুটানের রক্ষণভাগকে ভেঙেচুরে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ২৭ মিনিটে প্রথম গোলটি মামনি চাকমার, যা ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। মামনি কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান। জালে যাওয়ার আগে বল ভুটানের গোলকিপারের হাতে লেগেছে কি না রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়নি। বল সরাসরি জালে গেলে এটি অলিম্পিক গোল। মামনির গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। প্রথমার্ধেই আরও দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে তছনছ করে দেয় আলপি-মুনকিরা। পঞ্চম গোল হজম করার পর গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয় ভুটান। তবে তাতেও খুব একটা লাভ হয়নি; ম্যাচের ৫৯ মিনিটে বাংলাদেশ পায় তাদের ষষ্ঠ গোলটি। বাকি সময়ে এসেছে আরও ছয় গোল। গোল উৎসবের মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১০

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১১

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১২

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৩

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৪

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৫

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৬

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৭

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৮

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৯

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

২০

Design & Developed by BD IT HOST