উৎসবমুখর পরিবেশে দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
রাজু আহমেদ
৬ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0095,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 196.1961;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অরবিট শিক্ষা পরিবারের উদ্যোগে আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

বুধবার বিকেলে দাওকান্দি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় অরবিট রাইডার্স একাদশ ও রুদ্র একাদশ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। টানটান উত্তেজনার এই লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে অরবিট রাইডার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রুদ্র একাদশ।

প্রাণবন্ত ও সাবলীল ধারাভাষ্যের মাধ্যমে পুরো ম্যাচে ভিন্নমাত্রা যোগ করেন ধারাভাষ্যকার কামাল পাশা। প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সামির উদ্দিন পটল।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন অরবিট শিক্ষা পরিবারের পরিচালক আলাউদ্দিন, দাওকান্দি সরকারি কলেজের প্রভাষক জহুরুল ইসলাম স্বপন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, সাংবাদিক রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় অরবিট শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

উৎসবমুখর পরিবেশে দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ইয়াবাসহ মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোলাইমানসহ আটক-২

দ্বিতীয় রানওয়ে ছাড়া থার্ড টার্মিনাল কি সত্যিই জিরো?

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ‘দৈনিক অভিযোগ বার্তা’র স্টাফ রিপোর্টার শামীম আহমদকে বহিষ্কার 

জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​

গরু চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা গণধোলাইয়ের শিকার, কারাগারে প্রেরণ

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গুলশানে আটক

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশ

১০

ইসরায়েলপন্থিরা ৬০ মিলিয়ন ডলার খরচ করেও হারাতে পারলো না

১১

জামায়াতের সাবেক আমীর সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে আটক

১২

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

১৩

গণভবন থেকে হিন্দন: যেভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, নেপথ্যে যারা ছিলেন

১৪

জাফলংয়ে অবৈধ ড্রেজারে বালু লুটপাট: হুমকির মুখে শতবছরের প্রাচীন মন্দির ও শ্মশান ঘাট, ক্ষুব্ধ এলাকাবাসী

১৫

দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৬

আড়িয়াল বিলের দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকির আশঙ্কা

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের

১৮

আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য

১৯

কমলা গাছ কাটা সেই রেঞ্জ কর্মকর্তাকে বদলি

২০

Design & Developed by BD IT HOST