
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিমনগরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সূর্য তরুণ মুসলিমনগর ১ম ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর সেমিফাইনাল খেলা। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শক।
সেমিফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন শিকদার, যুগ্ম সম্পাদক, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, প্রোপ্রাইটর, মেসার্স তামাবিল ট্রেডার্স, তামাবিল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, সাবেক মেম্বার, ৩নং ওয়ার্ড; দেলোয়ার হোসেন (দলু), সভাপতি, বল্লাঘাট বালু উত্তোলন সমবায় সমিতি; আবুল হাসনাত মেম্বার, সহ-সভাপতি, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি; আনোয়ার হোসেন, সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি; জাহাঙ্গীর হোসেন, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি; কাজিম উদ্দিন, সেক্রেটারি, ২নং ওয়ার্ড বিএনপিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়ানুরাগী দর্শকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন শিকদার বলেন, “বর্তমান সময়ে মাদক, ইয়াবা, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। যুবসমাজ মাঠে থাকলে তারা কখনোই মাদক ও অপরাধের পথে যাবে না।”
তিনি আরও বলেন, “একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এলাকার তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। তাহলেই আগামী প্রজন্ম একটি আলোকিত সমাজ উপহার দিতে পারবে।”
বিশেষ অতিথি নাজমুল ইসলাম বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, নেতৃত্ব এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
বক্তারা আরও বলেন, বর্তমানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং ক্রীড়া সংস্কৃতি ধরে রাখতে স্থানীয় পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সেমিফাইনাল খেলায় অংশগ্রহণকারী উভয় দলই দারুণ নৈপুণ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় দেয়। খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ফাইনাল খেলাটি আরও জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজন করা হবে।
আয়োজনে: সূর্য তরুণ সমাজকল্যাণ সংস্থা, মুসলিমনগর।
প্রতিবেদক: কালাম সিকদার।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST