সিংগাইরে ডাকাতের হামলায় এক ব্যক্তি নিহত, চারটি গরু লুট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে ডাকাতের হামলায় এক ব্যক্তি নিহত, চারটি গরু লুট

সিংগাইর প্রতিনিধি,মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে মহর উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে।

আজ সোমবার সকালে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দিনের মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নিহত মহর উদ্দিন উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর গ্রামের মৃত৪ শফি উদ্দিনের ছেলে।

সিঙ্গাইর থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে মাঝারি আকারের একটি ট্রাক নিয়ে ১০ থেকে ১২ জন ডাকাত তালেবপুর গ্রামে মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে মহর উদ্দিন বাধা দেন। তখন তাঁকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি৪ কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর ডাকাত দল ট্রাকে করে চারটি গরু নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মহর উদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজমের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, বাড়ি থেকে গরু চুরি করে যাওয়ার সময় বাড়ির মালিক দেখে ফেলেন। এ সময় হামলায় ওই ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১০

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১১

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১২

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১৩

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১৪

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৫

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৬

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৭

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৯

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

২০

Design & Developed by BD IT HOST