
লাকী আক্তার, সিলেট
সিলেটের ঐতিহাসিক হযরত শাহ জালাল (রহ.)-এর মাজারে রক্ষিত দানবাক্স ও ডেক খুলে সর্বমোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, সোনা এবং ১৫টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ ১৯ সেপ্টেম্বর মাজার কর্তৃপক্ষের উপস্থিতিতে সিলগালা করা ৩টি ডেক ও ৫টি দানবাক্স আনুষ্ঠানিকভাবে খুলে এই গণনা কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রতিদিন দেশ-বিদেশের হাজারো ভক্ত ও দর্শনার্থী হযরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারতে আসেন এবং তাদের মানত ও অনুদানের অংশ হিসেবে এসব নগদ টাকা, সোনা এবং বৈদেশিক মুদ্রা দানবাক্স ও ডেকে প্রদান করে থাকেন। এরই ধারাবাহিকতায় সিলগালা থাকা দানবাক্স ও ডেকগুলো খোলার পর ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা নগদ অর্থ ছাড়াও ১ ভরি ৯ আনা ২ রতি সোনা উদ্ধার করা হয়।
নগদ অর্থ ও সোনার পাশাপাশি বিশ্বের ১৫টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে ইংল্যান্ডের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, আমেরিকার ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন্ট, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপীয় ইউনিয়নের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।
মাজার সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শেষে প্রাপ্ত মোট নগদ অর্থ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা মাজারের নির্ধারিত তহবিলে জমা করা হয়েছে
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST