নিউজ এডিটর
৬ এপ্রিল ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকোর্ট থেকে জামিন পেলেন বাউল আবুল সরকার

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে জামিন পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন- কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না। এই রুলের নিষ্পত্তির ওপরই নির্ভর করছে তার জামিনের স্থায়িত্ব।তবে উচ্চ আদালতের আদেশে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী কামরুল ইসলাম। আইনজীবী জানান,মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন। এর আগে বিচারিক আদালতে দুই দফা জামিন আবেদন করা হলেও গত বছরের ২৩ নভেম্বর ও ৮ ডিসেম্বর তা নাকচ করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলীর মেলা’ উপলক্ষে আয়োজিত একটি পালাগানের আসরে তিনি গান পরিবেশনকালে তার বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার জেরে গত ১৯ ও ২০ নভেম্বরের মধ্যে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৮৬০ সালের ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়। এছাড়া, গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একই ধরনের অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা.মো.মাহফুজুর রহমান। গ্রেপ্তারের পর আবুল সরকারকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন। বাউল সমাজ ও সংস্কৃতিকর্মীরা তার মুক্তির দাবিতে সোচ্চার থাকলেও প্রাথমিক পর্যায়ে তিনি জামিন পাননি। আসামিপক্ষের দাবি, বাউল দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী। হাইকোর্টের সর্বশেষ এই আদেশের ফলে কয়েক মাস পর স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাচ্ছেন আবুল সরকার। তার জামিনের খবর ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে শিল্পী মহলে স্বস্তি ফিরে এসেছে। তবে আদালতের জারি করা রুলের জবাবের ওপর নির্ভর করছে তার স্থায়ী জামিনের চূড়ান্ত সিদ্ধান্ত।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST