নিউজ এডিটর
৯ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

নিজস্ব প্রতিবেদক: হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, ‘পৃথিবী যেভাবে আগাচ্ছে আমরা কিন্তু সেভাবে এগোতে পারছি না। এখন পৃথিবী চাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে ডিপেন্ডেন্সি বাড়াতে। বায়াররা ক্লিয়ার বলে দিয়েছে প্রাইস বাড়াবে না। ফলে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ম্যানপাওয়ার কমাতে হবে। আমার ৭৫ হাজার কর্মী। সেখান থেকে আমার টার্গেট ১০ হাজার কর্মী কমাব।’ রোববার (৭ জুন) ইকবাল আহসানের সঞ্চালনায় ‘একাত্তর বিজনেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ কে আজাদ বলেন, ‘এ ১০ হাজার লোকতো স্কিলড। তারা চাকরিতে ছিল। তো এরা যাবে কোথায়? এ জন্য সরকারকে দূরদর্শী হতে হবে এ বাজেটে। অনেক কোম্পানি বসে যাচ্ছে। তারা প্রাইস মিট করতে পারছে না, এফিশিয়েন্সি বাড়ছে না অথচ তাদের খরচ বাড়ছে। যার জন্য প্রতি মাসে কিছু না কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না অন্যান্য ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি বিদেশের সঙ্গে তাল মিলে না চলতে পারি, ইফিশিয়েন্ট না হই তাহলে সারভাইভ করবো না।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন এক কোটি লোকের কর্মসংস্থান করবেন। কিন্তু এক কোটি লোকের কর্মসংস্থান তো আমাদেরকে দিয়ে করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা ক্লিয়ার বলে আসছি ইন্টারেস্ট কমাতে। ১৩-১৪ শতাংশ ইন্টারেস্ট নিয়েতো আর কারখানা চালানো যায় না।’ এ শিল্প উদ্যোক্তা বলেন, ‘আমাদের রপ্তানিমুখী শিল্প আছে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি যেটা শতকরা ৮৫ ভাগের ওপরে। এটা রপ্তানিমুখী শিল্পের সঙ্গে এটাও চাঙ্গা করতে হবে। আমাদের অভ্যন্তরীণ যে চাহিদা এ চাহিদাটা আমি যদি মিট করতে চাই।’ #অভি/যোগ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১০

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১১

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১২

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৩

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৪

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৬

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৮

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৯

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

২০

Design & Developed by BD IT HOST