১৭ বছর পর পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলো জামায়াত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছর পর পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলো জামায়াত

পাবনা থেকে তালহা জুবায়ের :

দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামী। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিওআইপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহযোগী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।

সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত করেন জেলা‌ জামায়াতের‌ নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। সভায় পাবনায় কর্মরত শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১০

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১১

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

১২

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১৩

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১৪

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১৫

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৬

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৭

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৯

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

২০

Design & Developed by BD IT HOST