২৬ রাষ্ট্রপ্রধানকে যা খাওয়ালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৬ রাষ্ট্রপ্রধানকে যা খাওয়ালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান। বুধবার সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকীতে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেন শীর্ষ নেতারা। এরপরই তারা শি জিনপিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

হংকংভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম ওয়েন ওয়েই পো ওই মধ্যাহ্নভোজের মেন্যুর একটি ছবি প্রকাশ করেছে। অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনে ছিল মুরগির স্যুপ, রোস্টেড ল্যাম্ব চপস এবং কাঁকড়া ও লবস্টার ফ্রাই।

রাষ্ট্রনেতাদের জন্য আরও ছিল মাশরুম ও লবণ দিয়ে ম্যারিনেট করা স্যামন মাছ ভাজা এবং ঝিনুকের স্যুপ। খাবার টেবিলে সায়রাহ (লাল রঙের) এবং রিয়েলসিং (সাদা) দুই ধরনের ওয়াইন ছিল। চীনের হেবেই প্রদেশের ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্রেট ওয়াল’ এই ওয়াইন প্রস্তুত করেছে। মধ্যাহ্নভোজের শেষে মিষ্টি খাবার হিসেবে ছিল পাই কেক এবং ম্যাঙ্গো মুজ কেক।

প্রথমবারের মতো শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে একসঙ্গে এভাবে সময় কাটাতে দেখো গেল। তিয়ানমেন স্কয়ারে কিম এবং পুতিনের সঙ্গে হাত মিলিয়ে গল্প করতে করতে রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে গেছেন শি জিনপিং।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি শির জন্য চীনের সামরিক সক্ষমতার প্রদর্শনের এবং মিত্র দেশগুলোকে একত্রিত করে বাকি বিশ্বকে একটি বার্তা দেওয়ার জন্য একটি অসাধারণ অনুষ্ঠান হিসেবেই দেখা হচ্ছে।

কুচকাওয়াজের পর প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে দিয়েছিলেন যে বিশ্ব এখনো ‘শান্তি অথবা যুদ্ধের বিকল্পের মুখোমুখি’। এমন পরিস্থিতিতে চীন ‘অপ্রতিরোধ্য’ বলে উল্লেখ করেন তিনি।

এই সামরিক মহড়ায় ২০ হাজার কিলোমিটার দীর্ঘ পাল্লার বিশাল নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে চীন। তবে চীনের এই সামরিক মহড়ায় চটেছেন ট্রাম্প। এই তিন নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলছেন তিনি।

শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST