নিউজ এডিটর
২ জানুয়ারী ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিনিধিঃশহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বিচারের দাবিতে সোচ্চার ইনকিলাব মঞ্চ এবার সরাসরি সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত ও পূর্ণাঙ্গ চার্জশিট দেওয়া না হলে দেশব্যাপী সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে এসে বিশাল সমাবেশে রূপ নেয়। এসময় সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’ এবং ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’ স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলেন। তবে বিক্ষোভ চলাকালীন জনদুর্ভোগ এড়াতে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন নেতাকর্মীরা।সমাবেশে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, ঘটনার ২১ দিন পার হলেও সরকার প্রকৃত খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে, যা সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তোলে। ৭ জানুয়ারি শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল জাবের বলেন, কোনো দেশের সাথে বিশেষ করে দিল্লির সাথে কোনো গোপন বৈঠক চলবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারো কাছে ইজারা দেওয়া হবে না। তিনি দাবি করেন, নির্বাচন পর্যন্ত রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ এবং হাদি হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা। এই লড়াই কেবল শুরু এবং হাদির দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নেন আন্দোলনকারীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST