৮৩ হাজার টাকা এক কাপ কফি'র দাম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮৩ হাজার টাকা এক কাপ কফি’র দাম

আন্তর্জাতিক ডেস্কঃ

এক কাপ কফির দাম কত হতে পারে?- দশ টাকায়ও এক কাপ কফি পাওয়া যায়। এতো সর্বনিম্ন দাম, সর্বোচ্চ কত দাম হতে পারে? এবার জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। এ ব্র্যান্ডের প্রতি কাপ কফির দাম নেওয়া হচ্ছে ২ হাজার ৫০০ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা। খবর খালিজ টাইমসের।

রোস্টার্স ক্যাফের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কনস্ট্যান্টিন হারবুজ বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি আমাদের কর্মীদের নিষ্ঠার জন্য সম্ভব হয়েছে এবং ব্যতিক্রমী কফি অভিজ্ঞতার গন্তব্য হিসেবে দুবাইয়ের ক্রমবর্ধমান খ্যাতিকে তুলে ধরে।’

এই ক্যাফেতে আরও নানা রকম পানীয় পাওয়া যায়। আর সব পানীয়র দামই আকাশ ছোঁয়া।

তাদের মেনুর মধ্যে রয়েছে ১১০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬৪৫ টাকা) মূল্যের জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি এবং ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৮৬ টাকা) মূল্যের গোল্ড ক্যাপুচিনো। তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করে, যার মধ্যে ১৫০ গ্রামের দাম পড়ে ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৯৯ টাকা)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST