নিউজ এডিটর
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জামাল খান,ভোলা প্রতিনিধিঃআওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে বিএনপির কোনো তুলনা চলে না, তবে দলটির যেকোনো অপকর্মের বিরুদ্ধে এনসিপি সর্বদা সোচ্চার ও আপসহীন থাকবে।​বুধবার (৯ সেপ্টেম্বর) ভোলা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এনসিপির জেলা সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।​সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ একটি খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী দল। ছাত্র-জনতার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাদের পতন ঘটেছে এবং তাদের রাজনৈতিক কবর রচিত হয়েছে। তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে পাশাপাশি রেখে তুলনামূলক আলোচনা আমরা প্রত্যাশা করি না।”​বিএনপির বর্তমান রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, বিএনপি যদি চাঁদাবাজি, জমি দখল বা টেন্ডারবাজির মতো অপকর্মে জড়ায়, তবে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। রাজপথের বিরোধী শক্তি হিসেবে গত ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থে দলটির ভুলত্রুটি ও কর্মকাণ্ড নিয়ে যৌক্তিক সমালোচনা অব্যাহত রাখা হবে।​জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এনসিপির তৃণমূল সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST