নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিক্ষিত তরুণদের জন্য অবিলম্বে চাকরির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ডিএপি, সিইউএফএল, কাফকো ও কোরিয়ান ইপিজেডসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধের দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আনোয়ারার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও মেধার পরিবর্তে রাজনৈতিক প্রভাব, অর্থের লেনদেন এবং আত্মীয়তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ফলে একদিকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান আনোয়ারায় গড়ে উঠলেও অন্যদিকে স্থানীয় হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী চাকরির আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।
তাদের দাবি, আনোয়ারার স্থানীয় শিক্ষিত বেকারদের জন্য নিয়োগে ন্যায্য ও স্বচ্ছ সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় তরুণদের পক্ষ থেকে বলা হয়েছে, অনতিবিলম্বে আনোয়ারার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের কর্মসংস্থানের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় যোগ্য প্রার্থীদের জন্য ন্যায্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেবেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST