
নিজস্ব প্রতিনিধিঃ
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল আবারও গ্রেপ্তার হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে।
ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, ডিবি তাদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি থানায় জানিয়েছে। তদন্তে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানায় শতাধিক পরোয়ানা বলবৎ রয়েছে।
ইভ্যালি চেয়ারম্যান ও সিইওকে আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে শামীমা ২০২২ সালের এপ্রিল মাসে এবং রাসেল ২০২২ সালের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান। কিন্তু পুনরায় মামলা ও গ্রেপ্তারের কারণে তারা এখন আবারও আইনের আওতায় এসেছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST