ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১০ মার্চ ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানি প্রযুক্তিতে তৈরি ড্রোন ভূপাতিত করার লক্ষে ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইরানের প্রতিবেশী দেশসহ মোট ১১টি রাষ্ট্র। মধ্যপ্রাচ্যে এক সপ্তাহ ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই অনুরোধ জানানো হয়েছে বলে সোমবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, রুশ হামলায় ব্যবহৃত ইরানি নকশার ড্রোন মোকাবিলায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ইউক্রেন এখন এই দক্ষতাকে আন্তর্জাতিক স্তরে কাজে লাগাতে চাইছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানান, জীবন রক্ষা, ইন্টারসেপ্টর ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং প্রশিক্ষণের বিষয়ে ইউক্রেনের অভিজ্ঞতার প্রতি বিশ্বের ব্যাপক আগ্রহ রয়েছে।

তিনি বলেন, ‘ইউক্রেন সেইসব দেশের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত যারা আমাদের স্বাধীনতা রক্ষায় সাহায্য করছে।’ ইতোমধ্যে কিছু অনুরোধের বিপরীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও সহায়তা পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, ওয়াশিংটনের অনুরোধে গত বৃহস্পতিবার জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি রক্ষায় ইন্টারসেপ্টর ড্রোন এবং একদল বিশেষজ্ঞ পাঠিয়েছে ইউক্রেন। এই ইন্টারসেপ্টর ড্রোনগুলো তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এগুলো ‘শাহেদ’ ড্রোনের মতো আক্রমণ প্রতিহতে অত্যন্ত কার্যকর। বর্তমানে ইউক্রেনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে এই ড্রোনের উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে ইন্টারসেপ্টর ড্রোন কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে আলোচনা চলছে।

জেলেনস্কি জানিয়েছেন, নিজের দেশের নিরাপত্তা ও সক্ষমতা অক্ষুণ্ণ রেখে অন্যান্য দেশের অনুরোধ গুলোতে কীভাবে সাড়া দেওয়া যায়, তা নিয়ে কাজ করছে ইউক্রেন। এই সহযোগিতার বিনিময়ে ইউক্রেন তার মিত্র দেশগুলোর কাছ থেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার আশা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বি-৫২ বোমারু বিমান মোতায়েন,ইরানে পরমাণু হামলার আশঙ্কা

ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী

এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর

ট্রাম্পকে দুঃসংবাদ দিলো মার্কিন গোয়েন্দারা

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু সৌদিআরবে

গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

১০

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ

১১

ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক

১২

ঈদ ট্রেনযাত্রার টিকেট বিক্রির শেষ দিনে সর্বনিন্ম হিট ওয়েবসাইটে

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

১৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

১৫

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

১৭

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

১৯

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

২০

Design & Developed by BD IT HOST