ইসলামপুরে উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ অক্টোবর ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ 

জামালপুর থেকে রমজান আলীঃ

জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।এনিয়ে রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।

পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিঞার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার লিখিত বক্তব্যে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটি  উদ্যোগ নিয়েছে। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা এই কর্মসূচিকে বাধাগ্রস্ত এবং কমিটির দায়িত্বশীলদের প্রাণ নাশের হুমকি ও লুটপাটের চেষ্টা করে যাচ্ছে স্থানীয় কুচক্রী মহল।

তিনি বলেন,আজ গভীর উদ্বেগ ও দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের এলাকার একটি মানবিক উদ্যোগকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইসলামপুরবাসীর সামনে তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার আরও বলেন,তারেক রহমানের আদর্শ ও অনুপ্রেরণায়, ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিয়া তার নিজস্ব অর্থায়নে সামাজিক কর্মসূচির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মূল লক্ষ্য হলো এলাকার গরিব,অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোসহ তাদের জন্য বিনামূল্যে মূল্যে চাল,আটা,তেল, ডাল, লবণ এবং নিত্যপ্রযোজনীয় পণ্য সরবরাহ করা।

শাহজালাল সরকার বলেন,আমরা বিশ্বাস করি “ধানের শীষ মানে উন্নয়নের প্রতীক,জনতার আশা।” এই বিশ্বাস থেকেই আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছি এবং ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে,আমাদের এই মানবিক ও রাজনৈতিকভাবে ইতিবাচক উদ্যোগকে কিছু উচ্চকণ্ঠ,স্বার্থান্বেষী ও কুচক্রী মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শুধু আমাদের কর্মকাণ্ডে বাধা দিয়েই থেমে থাকেনি,আমাকে ব্যক্তিগতভাবে জীবননাশের হুমকি দিয়েছে এবং আমাদের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির নেতা কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে আমাদের ফ্যামিলি কার্ডের জন্য যেখান থেকে পণ্য সংগ্রহ করেছি সেই ব্যবসায়ীদের কেউ হুমকি দিয়েছে ও তাদের দোকান থেকে পণ্য লুটপাট চেষ্টা করেছে।

শাহজালাল সরকার আরও বলেন,আমি স্পষ্টভাবে জানাতে চাই ইসলামপুরের মানুষের অধিকার,উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষের পক্ষে আমরা কাজ করছি। এই সেবামূলক উদ্যোগকে কোনো ভয়ভীতি, হুমকি বা লুটপাট আমাদেরকে থামাতে পারবে না।

শাহজালাল সরকার সবশেষে বলেন,আমি প্রশাসনের প্রতি আহ্বান,যারা উন্নয়নমূলক এই প্রকল্পে বাধা সৃষ্টি করছে,তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমাকে ও ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এছাড়া আমি ইসলামপুরবাসীর প্রতি অনুরোধ,আসুন সবাই মিলে বলি ধানের শীষ উন্নয়নের প্রতীক,তারেক রহমানের নেতৃত্বেই জনগণের মুক্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১০

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১১

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১২

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৩

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৪

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৫

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৬

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৭

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৯

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST