কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ মার্চ ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার শাহ আলমের ছেলে। সে স্থানীয় ছাত্রদলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন খোরশেদ। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়।

এদিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। স্থানীয় তারিন নামের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়ল পাওয়ার কার ও কোচ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএমএসএস ও হরিরামপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবস আজ

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস

ভোলা দৌলতখানে ৫ বছরের ব্যবহৃত পথ বন্ধ: অবরুদ্ধ পরিবার, নেপথ্যে স্থানীয় প্রভাব

২৫ মার্চ গণহত্যা দিবসে ময়মনসিংহে দূর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ২ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা

১০

ছাত্রদলনেতা খোরশেদ হ’ত্যাকান্ডে জড়িত তারেক আটক

১১

বিশ্ববাজারে সোনার বাজারে বড় ধরণের দাম পতন

১২

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

১৩

উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি সুবিধা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

১৫

নান্দাইলে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, গাঁজাসহ আটক ১

১৬

সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আটক

১৭

২২ দিনের জ্বালানি নিশ্চিত, নতুন করে আনা হচ্ছে আরও তেল

১৮

বিয়ের অনুষ্ঠানে চমক, অকটেন উপহার দেওয়া হলো বরকে

১৯

মিঠামইনে আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত ৩০

২০

Design & Developed by BD IT HOST