মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে ময়মনসিংহেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর প্রধান স্টেডিয়ামে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর সূচনা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে একে একে শারীরিক কসরত প্রদর্শন করে জেলার বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ও প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কারারক্ষী দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিএনসিসি দল , ময়মনসিংহ জিলা স্কুলের বিএনসিসি দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি দল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্কাউট দল, মুকুল নিকেতন স্কুলের স্কাউট দল, কালেক্টরেট স্কুলের স্কাউট দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল, আফরোজ খান মডেল স্কুলের গার্লস গাইড দল, ইউনিক প্রগ্রেসিভ স্কুলের প্রতিনিধি দল, মুসলিম স্কুলের প্রতিনিধি দল, প্রগ্রেসিভ মডেল স্কুলের প্রতিনিধি দল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহিদ, সম্ভ্রম হারানো মা-বোন ও জুলাই-২৪ আন্দোলনে নিহত বীর শহিদদের স্মরণ করে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। একটি স্বাধীন ভূখণ্ড, সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এ মহান অর্জন এদেশের সকল মুক্তিকামী মানুষের। স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমাদের সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে একটি সুন্দর, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১১

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১২

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৩

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৪

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৫

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৬

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৭

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৮

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৯

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

২০

Design & Developed by BD IT HOST