নিউজ এডিটর
২৫ মার্চ ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ‘সৌহার্দ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। আজ বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটিতে নারী ও শিশুসহ বহু যাত্রী থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ পরিবহনের বাসটি বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। ঘাটে নামার পর ১০-১২ জন যাত্রী বাস থেকে নামলেও বাকি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ফেরিতে উঠতে যাচ্ছিল। এ সময় ঢালু অ্যাপ্রোচ সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি পদ্মার গভীর জলে পড়ে দ্রুত তলিয়ে যায়।ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, ডুবে যাওয়া বাসটি বর্তমানে পন্টুনের নিচে অবস্থান করছে। প্রবল পানির স্রোত এবং পন্টুনের অবস্থানের কারণে বাসের দরজা বা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও প্রতিকূল পরিস্থিতির কারণে এখনো কোনো যাত্রীকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় নদীপাড়ে অপেক্ষমান স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নিখোঁজ যাত্রীদের অধিকাংশই পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। স্বজনদের কান্নায় নদীপাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।এসময় খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয় জনতা ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে তীব্র স্রোত ও অন্ধকারের কারণে অভিযান ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

২

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৩

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৪

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৫

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৬

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৭

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৮

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১০

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১১

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১২

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৩

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৪

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৫

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৬

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৭

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৮

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by BD IT HOST