মোহাম্মদ শাহ এমরান
১৪ মার্চ ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে “আরসার” অর্থ শাখার প্রধান ও জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ’সহ চারজন আটক

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা’র সন্ত্রাসী গোষ্ঠি। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অধিকাংশ হত্যা,অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে আরসা’র সন্ত্রাসী গোষ্ঠি।রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে সার্বক্ষনিক মনিটরিং’সহ র‌্যাব-১৫ শুরু থেকে আরসা’র সন্ত্রাসীদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে। এখন পর্যন্ত র‌্যাব-১৫, কক্সবাজার সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেল এর প্রধান, স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার এবং লজিস্টিক শাখার প্রধানসহ সর্বমোট ১০৩ জন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত আরসা সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ১০টি বিদেশী অস্ত্র, ৫২টি দেশীয় অস্ত্র, ১৪৪ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ০৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ) এবং ০৪টি হাত বোমা উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল রাষ্ট্রীয় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠী আরসা’র সদস্যরা কক্সবাজারের উখিয়া থানাধীন ঘোনারপাড়াস্থ ক্যাম্প-২০ এক্সটেনশনের ব্লক-৫,হাউজ নং-৩ এ পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত১৩ মার্চ ২০২৪ তারিখ মধ্যরাতে র‌্যাব-১৫,কক্সবাজারে একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল চারিদিক থেকে ঘেরাও করে সেখান থেকে বর্তমানে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান কমান্ডার এবং অর্থ শাখার প্রধান (ক্যাশিয়ার) মোঃ করিম উল্লাহ প্রকাশ মাষ্টার কলিম উল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির এক সময়কার অন্যতম দেহরক্ষী আকিজ’সহ চারজন আরসা সন্ত্রাসী গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ০১টি বিদেশী পিস্তল, ০১টি এলজি, ০৭টি ককটেল, ০৫ রাউন্ড এ্যামুনিশন এবং ১২বোর ০১ রাউন্ড গুলি। গ্রেফতারকৃত আরসা সদস্যদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST