কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ মে ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার,ঢাকা: সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘কিচেন কেবিনেট’ থাকার বিষয়টি সামনে আনেন। যা নিয়ে আগে থেকেই কানাঘুঁষা ছিল রাজনৈতিক অঙ্গনে।

তৌহিদ হোসেনের এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, কারা ছিলেন ‘কিচেন কেবিনেটের’ সদস্য? এ প্রসঙ্গে প্রশ্ন উঠলে তৎকালীন সময়ে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না।

আজ মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির মুখ্যপাত্র ও সাবেক উপদেষ্টা বলেন, চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তবর্তীকালীন সরকারের ওপর দায় চাপাতে নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি করা হয়। এই চুক্তি বিএনপি করিয়েছেন। এই চুক্তি তারেক রহমান করিয়েছেন। চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।

তিনি আরও বলেন, এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে বাবার পরিচয়ে। ক্রীড়াকে পরিবারকরণ করেছে বিএনপি। অন্তবর্তীকালীন সরকারের সময় যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST