আজ শনিবার দুপুর ১টা ৩০ মিনিট এর দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খোকন মোড় এলাকায় এগার হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মানিক (৪০) নামের একজন শ্রমিক নিহত ও রাজু (৪২) নামের অপর একজন গুরুতর আহত হয়েছে । গুরুতর আহত শ্রমিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত মানিক (৪০) কুমারখালীর জয়নাবাদ গ্রামের মৃত আমিরুদ্দিন এর ছেলে ও আহত রাজু (৪২) একই এলাকার তছলেমের ছেলে । জানা গেছে, দুপুর দেড়টার দিকে খোকন মোড় এলাকায় ঠিকাদারারের লোকজন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হটাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর আরেকজন পোলের উপর থেকে নীচে পরে গেলে আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিকাদার মেজবাহুর রহমান মিজু জানান, তার ঠিকাদারী প্রতিষ্ঠানের হেড মিস্ত্রি দীর্ঘদিন যাবত কুমারখালীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করছে। সে উপজেলা ফিডার ও শহর ফিডার দুইটা সমন্ধে অবগত। উপজেলা ফিডার বন্ধ রেখে তাদের শ্রমিক কাজ করছিলো। কিন্তু হেডমিস্ত্রি অসচেতনতার সাথে চালু শহর ফিডারে শ্রমিককে কাজ করতে বললে এই দুর্ঘটনা ঘটে। কুমারখালী ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকোলি) আবাসিক প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান জানান, কুমারখালী শহর দুইটা ফিডারে বিভক্ত। শনিবার বেলা ২ টা পর্যন্ত উপজেলা ফিডার বন্ধ রেখে ঠিকাদারের লোকজন কাজ করছিলো। কিন্তু অসাবধানতাবশত তারা চালু শহর ফিডারের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন হোসাইন জানান, বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান
১
ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা
২
নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি
৩
হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি
৪
জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!
৫
রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট
৬
জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
৭
ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ
৮
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা
৯
হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার
১০
মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক
১১
বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
১২
ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন
১৩
এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন
১৪
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
১৫
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ
১৬
ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা
১৭
ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম
১৮
বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা
১৯
গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন