কা‌ফি হাসান বশার
১৫ জুন ২০২৪, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি খামার প্রজেক্ট ম্যানেজারকে সীমাহীন নির্যাতন, ১০ লাখ টাকা ছিনতাই, আটক ১

পিরোজপুরের নাজিরপুরে নির্মাণাধীন সরকারি কৃষি খামার প্রজেক্টের ম্যানেজারকে প্রকাশ্য দিবালোকে সীমাহীন নির্যাতন করে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলাধীন বাংলা বাজারের নিকট গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে এঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ম্যানেজার মহিব্বুলাহ’কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ্যে হত্যা চেষ্টা ও ছিনতাই ঘটনায় সংশ্লিষ্ট চিতলমারী থানায় মামলা রুজু হয়েছে। এঘটনায় তালহা ইবনে হুসাইন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তালহা চিতলমারী উপজেলাধীন কুরমণি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।   অভিযোগে প্রকাশ, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলাধীন চর আটজুড়ী গ্রামের মহিব্বুলাহ শিকদার পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন নতুন রাস্তার মোড় নামক স্থানে নির্মাণাধীন সরকারি কৃষি খামার প্রজেক্টের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। নিজ গ্রামের বাড়ি থেকে মটরসাইকেলে চড়ে উক্ত প্রজেক্টে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে গতিরোধ করে তালহা সহ অজ্ঞাত নামা ৭/৮ দুস্কৃতিকারী। এসময় ম্যানেজারের কাছে দশ লাখ টাকার ব্যাগ চায় দুস্কৃতিকারীরা। উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়া হামলা চালায় তারা। এসময় টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুস্কৃতিকারীরা। একপর্যায়ে আশপাশের লোকজন এসে ভিকটিম মহিব্বুলাহ’কে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভিকটিমের নিকটাত্মীয়রা জানান, উক্ত হামলায় মহিব্বুলাহ এর ডান হাতে দুই স্থানে হাড় ভেঙ্গে গেছে। এছাড়া অবশিষ্ট পরীক্ষার পর আরো একাধিক স্থানে ভাঙ্গা সনাক্ত হতে পারে বলে বলেও চিকিৎসকের বরাত দিয়ে জানান তারা। এঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।   চিতলমারী থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালহা নামে এক জনকে আটক করা হয়েছে, এছাড়া অজ্ঞাত নামা ৭/৮ জনের বিষয়ে পুলিশের তৎপরতায় চলছে। ####### মোল্লাহাট প্রতিনিধি তারিখ-১৪/০৬/২০২৪ ইং।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST