কোটচাঁদপুর পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ মে ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুর পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

পৌর এলাকার অধিকাংশ জায়গায় যেন খানা-খন্দের রাজত্ব। বর্ষা কালে বৃষ্টির সময় রাস্তাগুলো রূপ নেয় জল কাদায় ভরা ফাঁদে। সন্ধ্যা হলেই নেমে আসে ঘোর অন্ধকার পৌর এলাকার অধিকাংশ সড়কে জ্বলে না সড়ক বাতি। পৌরসভার সামনেই সড়কে প্রায় সময় লেগে থাকে যানজট যা প্রশাসনের উদাসীনতার জ্বলন্ত প্রমাণ। পৌর কর নিয়মিত পরিশোধ করেও নাগরিকরা পাচ্ছেন না ন্যায্য সেবা। রাস্তা-ঘাট ভাঙা, ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল বা নেই বললেই চলে, বিগত সময় যেটুকু ছিল সেটুকু ভেঙে যাওয়ার কারণে পানি নিষ্কাশন হয় না।উন্নয়ন কার্যক্রমে বাস্তবতা ও প্রয়োজনের প্রতিফলন নেই বলেই অভিযোগ স্থানীয়দের। সচেতন মহল বলছে, সেবার নামে প্রহসন না করে, প্রয়োজন বাস্তব ভিত্তিক সর্বজনীন উন্নয়ন। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দৈনন্দিন চিত্র এমনই।পৌরসভা যেন বর্তমানে নাগরিক ভোগান্তির নিদর্শন। নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব না থাকার কারণে ভোগান্তি বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ বলছে সাধারণ মানুষ। সরকারি যে সমস্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার তাদের কাজি সের উঠতে পারে না। সাধারণ নাগরিকের সেবা দেবে কিভাবে। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে কোনো সড়ক সংস্কার হয়নি। বিদ্যুৎ থাকলেও অনেক স্থানেই নেই সড়কবাতি। রাত নামলেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা ডুবে যায় অন্ধকারে। পৌরসভার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা,পানি নিষ্কাশন ব্যবস্থা-সবকিছুতেই চরম অব্যবস্থা। কোটচাঁদপুর প্রথম শ্রেণীর পৌরসভ। অথচ নাগরিক সেবায় প্রথম শ্রেণীর ছাপ নেই। নাগরিকরা বলছেন, ইউনিয়ন পরিষদের সেবাও যেন এর চেয়ে অনেক ভালো! নাগরিক অধিকার আর কর দেয়ার দায় একপাশে থাকলেও পৌর প্রশাসনের দায়’হীনতা যেন সীমা ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, এই পৌরসভা কি কেবল নামেই পৌরসভা, না কি কর আদায়ের যন্ত্র? ১ লাখ ২০ হাজার মানুষ পৌরসভায় বসবাস করলেও অধিকাংশই প্রতিনিয়ত ভোগেন নানা সমস্যায়। পৌর এলাকায় ঘুরে দেখা যায়, সড়কজুড়ে খানাখন্দ। বর্ষা মৌসুমে চলাচল হয়ে পড়ে কঠিন। জনসেবা নয়, প্রশাসনের উদাসীনতাই যেন বেশি চোখে পড়ে। সচেতন মহল বলছে,চোখে ধুলা দিয়ে নয়, বরং টেকসই পরিকল্পনায় ও বাস্তব ভিত্তিক উন্নয়নের মধ্য দিয়েই
দিতে হবে নাগরিক সেবার জবাব। শুধু কর আদায় নয়, প্রকৃত সেবা নিশ্চিত করেই স্থানীয় সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে।পৌর এলাকার মানবাধিকার ও গণমাধ্যম কর্মী রেজাউল করিম বলেন, প্রতিদিন রাস্তায় চলতে গিয়ে পায়ে কাদা লাগে, কেউ কেউ পড়ে গিয়ে আহতও হয়। কর দেই, কিন্তু সেবা কোথায়? সন্ধ্যার পর বাইরে বের হওয়া দায়। চারপাশে অন্ধকার,রাস্তার অবস্থাও করুণ। পৌরসভার লোকজন শুধু কর তুলতে জানে, কিন্তু কাজের সময় তাদের পাওয়া যায় না। একটু বৃষ্টি হলেই উপজেলা পরিষদের সামনে, সরকারি কেএমএস কলেজ রোডে, খোন্দকার পাড়া, পোস্ট অফিস মোড়, হাসপাতাল সড়ক, বলুহর স্যান্ড, সোলেমানপুর সহ পৌর এলাকার অধিকাংশ জায়গা পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় পানি জমাট বেঁধে থাকে। শহরের পানি নিষ্কাশনের খাল গুলো প্রভাবশালীরা দখল করে মার্কেট তৈরি করে বরাদ্দ দিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমনটা হচ্ছে। সঠিক তদারকি থাকলে এমনটা হতো না। ঈশী খোন্দকার বলেন, সরকারি কলেজ ও খোন্দকার পাড়ার গুরুত্বপূর্ণ একটি সড়ক অথচ এক সপ্তাহ যাবৎ বিদ্যুতের খুঁটিতে সড়ক বাতি জলে না। বর্তমানে দায়িত্ব থাকা কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাহলে সেবার মানে পাচ্ছিটা কি-? নাগরিক সমাজের আল-মামুন বলেন, নামমাত্র উন্নয়নের অভিনয় দিয়ে জনগণকে বেশি দিন বোকা বানানো যাবে না। সময় এসেছে টেকসই পরিকল্পনায় এগিয়ে যাওয়ার।

এ বিষয় কোটচাঁদপুর পৌরসভার সরকারি প্রকৌশলী মাসুদ রানা বলেন, সড়কের বাতি অলরেডি কিছু লাগিয়েছি। নতুন করে আবার টেন্ডার হয়েছে যেগুলো নেই সেগুলো লাগানো হবে। আমি তো নতুন জয়েন করেছি পুরো শহর এখনো দেখে পারিনি। পুরাতন ড্রেনগুলো যদি সংস্কার করলে হয় তাহলে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেব। নতুন ড্রেন করতে হলে তো সময়ের ব্যাপার। আমাদের উন্নয়ন বরাদ্দ আসে এডিবির থেকে তাও সীমিত। নাগরিক সেবা অব্যাহত রাখতে আমাদের কাজ চলমান।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী আনিসুল ইসলামের কাছে জানতে তার মুঠোফোনে একাধিক বার কল করা হলেও কল রিসিভ না করাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১০

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১১

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১২

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৪

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৫

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৬

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৭

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৮

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৯

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

২০

Design & Developed by BD IT HOST